Facebook Twitter Instagram YouTube

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ /
সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার পর জাতীয় সংসদে নতুন আসন বিন্যাস করা হয়েছে। এখন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটিতে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে এই আসনটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসতেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। নতুন এই আসন বণ্টনের বিষয়টি অধিবেশন চলাকালে সামনে আসে।

সরকারি দলের প্রথম সারির আসন বিন্যাসেও পরিবর্তন এসেছে। প্রথম সারির নয়টি আসনে পর্যায়ক্রমে স্থান পেয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস (যিনি এখনো সংসদে যোগ দেননি), গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান এবং সেলিমা রহমান। এছাড়া আমান উল্লাহ আমানও প্রথম সারিতে আসন পেয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy