
নির্বাচন কমিশনের প্রেস অ্যাক্রেডিটেশন অনলাইনে আবেদন কার্যক্রম শুরুআসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম পেশাদারভাবে গণমাধ্যমে উপস্থাপনের লক্ষ্যে সংবাদকর্মীদের জন্য প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড প্রদানের আবেদন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসির) সচিবালয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অনলাইনের মাধ্যমে নির্ধারিত পোর্টালে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের অনুকূলে অ্যাক্রেডিটেশন কার্ড প্রদান করা হবে।
আবেদনের সময় সাংবাদিকদের নিম্নোক্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে —
https://pr.ecs.gov.bd/
https://apr.ecs.gov.bd/
ছবি ও ডকুমেন্ট আপলোডের নির্দেশনা-
আবেদন ফরম পূরণের সময় নিচের ডকুমেন্টগুলো নির্ধারিত ফরম্যাট ও সাইজে আপলোড করতে হবে—
প্রার্থীর ছবি:
সাইজ 300×300 পিক্সেল, JPG/PNG ফরম্যাট, সর্বোচ্চ 200 KB
স্বাক্ষর (Signature):
সাইজ 300×80 পিক্সেল, JPG/PNG ফরম্যাট, সর্বোচ্চ 200 KB
জাতীয় পরিচয়পত্র (NID):
JPG/PNG/PDF, সর্বোচ্চ 200 KB
নিয়োগপত্র / প্রত্যয়নপত্র:
JPG/PNG/PDF, সর্বোচ্চ 200 KB
প্রেস আইডি কার্ড / অফিসিয়াল কাগজপত্র:
JPG/PNG/PDF, সর্বোচ্চ 200 KB
অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (যদি প্রযোজ্য হয়)
সব ডকুমেন্ট JPG, PNG অথবা PDF ফরম্যাটে নির্ধারিত সাইজের মধ্যে জমা দিতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অনলাইনে আবেদন বাধ্যতামূলক
নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইটের অ্যাক্রেডিটেশন পোর্টাল ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল সাংবাদিককে অনুরোধ জানানো হয়েছে। যাচাই শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
নির্বাচন কমিশন কর্তৃপক্ষ আশা করছে, এই অ্যাক্রেডিটেশন ব্যবস্থার মাধ্যমে নির্বাচন কাভারেজ আরও শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও পেশাদার হবে।
প্রয়োজনে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় যোগাযোগ করার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :