
খুলনা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় নেতা ডা. মো. জহিরুল হককে নিয়োগের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। গত শনিবার দুপুরে একটি জরুরি বৈঠক শেষে তারা এই কর্মবিরতির ঘোষণা দেন। এই কর্মসূচির ফলে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীসহ সাধারণ রোগীদের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।
গত ২৪ সেপ্টেম্বর এক অফিস আদেশের মাধ্যমে মেডিসিন বিভাগের বিদায়ী প্রধান অধ্যাপক ডা. এবিএম সাইফুল আলমের স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. জহিরুল হককে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছিল।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ডা. জহিরুল হক স্বাচিপের কেন্দ্রীয় নেতা এবং তিনি একাধিক বিতর্কের সঙ্গে জড়িত। পাশাপাশি, ২০২২ সালে এফসিপিএস সম্পন্ন করা সত্ত্বেও তাকে এত দ্রুততম সময়ে এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব প্রদান মেনে নিতে পারছেন না তারা।
আপনার মতামত লিখুন :