Facebook Twitter Instagram YouTube

শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ‘সুইডেন আসলাম’


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ / ০
শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ‘সুইডেন আসলাম’

রাজধানীর এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত শেখ আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ‘সুইডেন আসলাম’ নামেই বেশি পরিচিত। রোববার দিবাগত গভীররাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি জানান, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আসলামকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘ প্রায় ১৯ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin