Facebook Twitter Instagram YouTube

কেমন পাত্র চান মিমি চক্রবর্তী? জানালেন নিজের পছন্দের কথা


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ / ০
কেমন পাত্র চান মিমি চক্রবর্তী? জানালেন নিজের পছন্দের কথা

বিয়ের জন্য পাত্র কেমন হওয়া উচিত, তা নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। জীবনসঙ্গী হিসেবে তিনি এমন একজনকে খুঁজছেন যিনি একজন ভালো মানুষ হবেন। পাশাপাশি তিনি তার জীবনসঙ্গীকে একজন ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে পেতে চান। তবে মিমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সন্তানদের প্রতি ভালোবাসার বিষয়টিতে। তিনি জানিয়েছেন, তার হবু জীবনসঙ্গীকে অবশ্যই তার সন্তানদের ভালোবাসতে হবে।

নিজের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী মজার ছলেই জানান, অন্যের বিয়ের অনুষ্ঠানে যেতে তার বেশ ভালো লাগে। বিশেষ করে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন থাকলে তা তার কাছে আরও উপভোগ্য হয়। নিজের বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, যখন সময় হবে তখন তিনি বিয়ে নিয়ে ভাববেন।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে মিমি অভিনীত নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি মিমি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন।

সিনেমাটিতে মিমি সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতি প্রসঙ্গে অভিনেত্রী জানান, সৃজিত তাকে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র আলোচিত চরিত্র ‘পুপে’র উদাহরণ দিয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin