
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম
দেশের ১৩টি জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত সোমবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাট জেলায় সামছুদ্দিন মুন্না, নীলফামারীতে মো. আব্দুল হালিম, রংপুরে মিল্টন চন্দ্র রায়, নড়াইলে পলক কুমার মন্ডল, মেহেরপুরে তুষার আহমেদ, ভোলায় শেখ আব্দুল্লাহ সাদীদ, পঞ্চগড়ে মো. সানওয়ার হোসেন, খুলনায় মো. নবীরুল ইসলাম, কুড়িগ্রামে মো. নাজমুল হাসিব রেজা, গাইবান্ধায় মো. সোলেমান আলী, ময়মনসিংহে এ. এস. এম. মোসা, গোপালগঞ্জে মো. আরিফুল ইসলাম এবং পাবনায় মো. পুবন আখতারকে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পদায়নকৃত এসব কর্মকর্তাকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যদি কোনো কর্মকর্তা এই সময়ের মধ্যে যোগদান না করেন, তবে ওই দিন অপরাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :