Facebook Twitter Instagram YouTube

সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ / ০ Views
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ

শারদীয় দুর্গোৎসবের আমেজ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহ। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়।

পরিদর্শনের শুরুতেই তিনি নাগডেমরা ইউনিয়নের সোনাতলা বারোয়ারী মণ্ডপে উপস্থিত হন। এরপর তিনি পর্যায়ক্রমে সাঁথিয়া পৌর এলাকা ও উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। দিনব্যাপী পরিদর্শন শেষে রাতে আফতাবনগর বারোয়ারী দুর্গা মন্দির পরিদর্শনের মাধ্যমে তার এই কর্মসূচি শেষ হয়।

পরিদর্শনকালে সাইয়েদ আবদুল্লাহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মণ্ডপে আগত ভক্ত এবং সাধারণ মানুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন।

তার এই পরিদর্শনকালে সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এবং সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। এছাড়া সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ মল্লিক, উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুল আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা বারোয়ারী মন্ডপ থেকে পরিদর্শন শুরু করে পৌর ও উপজেলার গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো পরিদর্শন করেন৷ তিনি রাতে আফতাবনগর বারোয়ারী দূর্গা মন্দির পরিদর্শন করে সমাপ্তি করেন ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh