Facebook Twitter Instagram YouTube

ভোলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন এনসিপি নেতারা


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ / ০
ভোলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন এনসিপি নেতারা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। পরিদর্শনের সময় তারা পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। একই সঙ্গে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তারা।

দলীয় নেতাকর্মীদের এই পরিদর্শন কার্যক্রমের মধ্যে ছিল ভোলার ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজা কমিটি (মিহির লাল সাহার মাঠ), ওয়েস্টার্ন পাড়া শতদল বিকাশ ক্লাব সংলগ্ন দুর্গাপূজামণ্ডপ, কাঁচাবাজার কেন্দ্রীয় পূজামণ্ডপ এবং আবহাওয়া অফিস রোড পূজামণ্ডপসহ বিভিন্ন এলাকা।

পরিদর্শনকালে এনসিপি নেতৃবৃন্দ আয়োজকদের সঙ্গে উৎসবের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করেন। এ সময় তারা ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এই পরিদর্শনে উপস্থিত ছিলেন এনসিপি ভোলা জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মু. মাকসুদুর রহমান, সদস্য সচিব শরীফ হাওলাদার সাগর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতিকউল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন মামুন ও আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব শংকর চন্দ্র শীল, ভোলা সদর উপজেলা শাখার আহ্বায়ক আ জ ম রায়হান নাদিম, দপ্তর সম্পাদক হানিফ বয়াতি, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম এবং জাতীয় যুব শক্তি ভোলা জেলার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh