Facebook Twitter Instagram YouTube

ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৭৩


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ / ০
ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৭৩

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন রোগী।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৬৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৪০ জন রোগী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin