Facebook Twitter Instagram YouTube

বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারত ও নেপাল হ্যান্ডবল দলের খেলোয়াড়রা


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ণ / ০
বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারত ও নেপাল হ্যান্ডবল দলের খেলোয়াড়রা

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় অবস্থান করা ভারত ও নেপাল দলের খেলোয়াড়েরা মঙ্গলবার রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মণ্ডপে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আশিষ রায় চৌধুরী।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় খেলোয়াড়রা মণ্ডপের সামগ্রিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন। তারা বাঙালি সংস্কৃতির সাথে একাত্ম হয়ে উৎসবের আমেজ দারুণভাবে উপভোগ করেছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে ভারত শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। প্রথম ম্যাচ থেকে দাপুটে খেলার ধারাবাহিকতা বজায় রেখে তারা টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে, নেপাল দল ফাইনালে উঠতে না পারলেও আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালদ্বীপকে ২৭-১৫ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh