ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। নিহতদের নাম ও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
আপনার মতামত লিখুন :