পরিবারের ঋণের বোঝা ও অভাব দূর করার স্বপ্ন নিয়ে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৩৭)। আব্দুল হকের ছেলে আনোয়ারের সেই স্বপ্ন আর পূরণ হলো না। কর্মস্থল থেকে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে। বর্তমানে তার মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন ও গ্রামবাসী।
আপনার মতামত লিখুন :