জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৯৫ সদস্যবিশিষ্ট তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে। ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয় থেকে গত শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়। পুনর্গঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের দায়িত্ব বহাল রয়েছে।
নতুন কমিটিতে মুখ্য মুখপাত্র ও মুখপাত্র পদের পরিবর্তে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং যুগ্ম সদস্যসচিবের পদবিন্যাস করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।
যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিক সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ, কোষাধ্যক্ষ এস.এম. সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।
দলের বিভিন্ন বিভাগীয় ও সম্পাদকীয় দায়িত্বের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তাহসীন রিয়াজ ও সহ-সম্পাদক আশরেফা খাতুন, দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা ও সহ-সম্পাদক ইফতেখারুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং সহ-আইন সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির এবং সহ-প্রচার সম্পাদক মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হিসেবে ফয়সাল মাহমুদ শান্ত ও সহ-শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদকদের তালিকায় রয়েছেন ঢাকা বিভাগ (উত্তর) সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ) এ.এস.এম. সুজাউদ্দীন, রাজশাহী বিভাগ ইমরান ইমন, চট্টগ্রাম বিভাগ (উত্তর) নাজিদ নওরোজ শাহ, রংপুর বিভাগ ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, সিলেট বিভাগ প্রকৌশলী কামরুল আরিফ, খুলনা বিভাগ শাহরিন ইরা, বরিশাল বিভাগ ড. শামীম হামিদী, ময়মনসিংহ বিভাগ মিয়াজ মেহেরাব তালুকদার এবং ঢাকা বিভাগ (দক্ষিণ) আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন। এছাড়া ঢাকা বিভাগে সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) হিসেবে রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজার নাম ঘোষণা করা হয়েছে।
নারীবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত, ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, গণশিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান, সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল, তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেল উল আলম এবং প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন পদে সহ-সম্পাদকদের দায়িত্ব নিশ্চিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :