Facebook Twitter Instagram YouTube

ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন বোমার মুখোমুখি হবে: ট্রাম্প


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ /
ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন বোমার মুখোমুখি হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যা করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে দেশটির ওপর নজিরবিহীন মাত্রায় বোমা হামলা চালানো হবে। শুক্রবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এমন পরিস্থিতির জন্য তিনি আগেই নির্দেশ দিয়ে রেখেছেন। ট্রাম্প বলেন, আমি দীর্ঘদিন ধরেই ইরানের প্রধান লক্ষ্যবস্তু এবং এটি সবারই জানা। যদি আমার সঙ্গে কিছু ঘটে, তবে তারা এমন বোমার মুখোমুখি হবে যা তারা আগে কখনো দেখেনি।

ইসরায়েলের পক্ষ থেকে তাকে নতুন কোনো হুমকি সম্পর্কে সতর্ক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইসরায়েল থেকে নতুন কোনো তথ্য আসেনি। তবে তিনি দাবি করেন, বহু বছর ধরেই ইরান তাকে তাদের হত্যার তালিকার এক নম্বরে রেখেছে। ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে নিরাপত্তার খাতিরে ভ্রমণের পরিকল্পনা পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ভাগ্য ভালো বলেই এতদিন তিনি কোনো হামলার শিকার হননি, তবে এই সৌভাগ্য সবসময় নাও থাকতে পারে।

ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই ট্রাম্প তেহরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে মনে করা হয়। এর আগে তুরস্কের একটি অনুষ্ঠানেও তিনি বলেছিলেন, ইরানের আগের নেতৃত্ব চলে গেছে, নতুন নেতৃত্ব এসেছে, হয়তো তারাও থাকবে না। এমনকি তিনিও একদিন থাকবেন না বলে মন্তব্য করেন। বুধবার তিনি পুনরায় দাবি করেন, তাদের প্রতিটি তালিকায় তার নাম রয়েছে।

এর পাশাপাশি ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি ইরানের আলোচকদের কড়া ভাষায় সমালোচনা করে তাদের ‘স্কাম’ বা নিকৃষ্ট লোক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, তাদের সঙ্গে অনেক সময় নষ্ট হয়েছে এবং এখন নিজেদের কাজেই মনোযোগ দেওয়া উচিত। ইরানকে অত্যন্ত নিষ্ঠুর ও সহিংস উল্লেখ করে তিনি বলেন, তার দৃষ্টিতে এই অধ্যায় এখানেই শেষ। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, যদিও এমন সংলাপে ফল আসার সম্ভাবনা নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার আহ্বান সংবলিত স্লোগান দেওয়া হয়। সেখানে টানানো বিভিন্ন পোস্টার ও দেয়াললেখাতেও একই ধরনের উস্কানিমূলক বার্তা দেখা গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির চেষ্টার মধ্যেই এমন উত্তপ্ত পরিস্থিতির খবর সামনে এল।

একই সঙ্গে তিনি ইরানের আলোচকদের কড়া ভাষায় সমালোচনা করে তাদের ‘স্কাম’ (নিকৃষ্ট লোক) বলে অভিহিত করেন।ইরানের ৮০টি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম প্রকাশ্য বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি তাদের একেবারেই পছন্দ করি না।