
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। এই ম্যাচটি কেবল সান্ত্বনার জয়ের জন্য নয়, বরং স্বাগতিকদের বিপক্ষে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়ানোর এক অগ্নিপরীক্ষা মেহেদী হাসান মিরাজদের জন্য।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রান পাহাড়ে চড়ার সুযোগ না দিয়ে দ্রুত তাদের গুটিয়ে দেওয়াই এখন টাইগার বোলারদের মূল লক্ষ্য। ফলে ম্যাচটিতে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।
এদিকে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে শিবিরে এসেছে বড় পরিবর্তন। এই ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে এই ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :