Facebook Twitter Instagram YouTube

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ /
প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এই ফলাফল ঘোষণা করেন।

উক্ত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, শিক্ষার্থীরা এখন অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারছেন। অনলাইনে ফলাফল দেখার জন্য ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করতে হবে।

এছাড়া টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোবাইল মেসেজের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ১২৩৪৫৬ রোল নম্বর হলে লিখতে হবে: DPE 123456।

বর্তমানে নির্ধারিত বৃত্তির হার অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা করে বৃত্তি পাবে।