Facebook Twitter Instagram YouTube

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ /
দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রবিবার (১২ জুলাই) বিকেলের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে চার শিশু হামের উপসর্গ নিয়ে এবং এক শিশু পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫৮ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৬৪ জন শিশু এবং পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৪ জন শিশু প্রাণ হারিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ৮৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। একই সময়ে ৮৪৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮৪৩ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৮০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০০ জনের শরীরে। এই সময়ের মধ্যে মোট ৯৪ হাজার ৩৪০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ৯০ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জনে। একই সময়ে নতুন করে ৯৬৯ জন শিশু হামে বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।