Facebook Twitter Instagram YouTube

এইচএসসি পরীক্ষা চলবে সূচি অনুযায়ী, শুধু চট্টগ্রাম বোর্ডে স্থগিত


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ /
এইচএসসি পরীক্ষা চলবে সূচি অনুযায়ী, শুধু চট্টগ্রাম বোর্ডে স্থগিত

দেশের বিরূপ আবহাওয়ার মধ্যেও চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার পরীক্ষা আগামী ১৬ই জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হচ্ছে। স্থানীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতামতের ভিত্তিতেই ওই বোর্ডের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের বেশিরভাগ কেন্দ্র পরীক্ষা পরিচালনার উপযোগী রয়েছে বলে সমন্বয় কমিটি জানিয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অন্যান্য বোর্ডে পরীক্ষা যথাসময়ে নেয়া হচ্ছে। সোমবার সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে যাতায়াতে কিছু পরীক্ষার্থীর ভোগান্তি হলেও স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতায় তারা পরীক্ষায় অংশ নিয়েছে।

সমন্বয় কমিটি আরও জানায়, ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া, ফল প্রকাশ এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার বিবেচনায় বারবার পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়। এছাড়া অভিন্ন প্রশ্নপত্রের কারণে একটি বোর্ডের পরিস্থিতির জন্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা সম্ভব হচ্ছে না। তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন।

শিক্ষা বোর্ড শিক্ষার্থী ও অভিভাবকদের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণের পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় হাতে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সঙ্গে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছা