Facebook Twitter Instagram YouTube

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরকে ঘিরে বিশেষ নিরাপত্তা ঘোষণা


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ / ০ Views
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরকে ঘিরে বিশেষ নিরাপত্তা ঘোষণা

আগামী ৭ ডিসেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সফরকে কেন্দ্র করে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ থেকে ৮ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে সফরকালীন সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা পাবেন। উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুন মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy