Facebook Twitter Instagram YouTube

আগামী বছর থেকে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ /
আগামী বছর থেকে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের একটি তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষা আরও এগিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা সম্ভব হবে। এছাড়া এর ফলে শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।