
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। এই পরাজয়ের ফলে বর্তমান ব্যালন ডি’অর জয়ী তারকা ওসমান দেম্বেলের একটি ঐতিহাসিক কীর্তি গড়ার স্বপ্নও ভেঙে গেছে। দীর্ঘদিনের প্রচলিত ‘ব্যালন ডি’অর অভিশাপ’ ভাঙতে ব্যর্থ হয়েছেন তিনি।
ফুটবল ইতিহাসের পরিসংখ্যান অনুযায়ী, যে ফুটবলার বিশ্বকাপের আগের বছর ব্যালন ডি’অর জেতেন, তিনি পরবর্তী বিশ্বকাপে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেননি। দেম্বেলে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর অন্যতম বড় দাবিদার ছিলেন, তবে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে হারের মধ্য দিয়ে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।
এর আগে ১৯৯৭ সালে ব্যালন ডি’অর জয়ী রোনালদো ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ফাইনালে তুললেও ফ্রান্সের বিপক্ষে ৩-০ গোলে হেরে শিরোপা জিততে পারেননি। দেম্বেলের ক্ষেত্রেও সেই অভিশাপ অটুট রইল।
তালিকায় আরও একটি তথ্য হলো, ওসমান দেম্বেলে ইতিহাসের তৃতীয় বর্তমান ব্যালন ডি’অর জয়ী ফুটবলার, যিনি বিশ্বকাপ সেমিফাইনালেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন। এর আগে ১৯৬৬ সালে ইউসেবিও এবং ১৯৮৬ সালে মিশেল প্লাতিনি একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।
আপনার মতামত লিখুন :