Facebook Twitter Instagram YouTube

জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ /
জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে হারের তিক্ততা কাটিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়।

বাংলাদেশের ইনিংসে দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান দারুণ শুরু এনে দেন। দুজনেই একাধিকবার জীবন পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ফিফটির দেখা পান। তানজিদ তামিম ৩৩ বলে এবং সাইফ ৪২ বলে তাদের ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন। শেষ পর্যন্ত তামিম ৪৪ বলে ৫৮ রান এবং সাইফ ৪৫ বলে ৫৫ রান করে বিদায় নেন। ইনিংসের শেষ দিকে ইয়াসির আলি ১২ বলে অপরাজিত ২২ এবং সাইফউদ্দিন ১০ বলে অপরাজিত ৩১ রানের ঝড়ো ইনিংস খেললে বাংলাদেশের সংগ্রহ বড় হয়। তবে এর মাঝে তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত সাজঘরে ফিরে যান।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি এবং ডিয়ন মায়ার্স কেউই সুবিধা করতে পারেননি। সিকান্দার রাজা ১২ বলে ২৮ রানের একটি কাউন্টার অ্যাটাক ইনিংস খেললেও তাকে থামিয়ে দেন রিশাদ হোসেন। এরপর রায়ান বার্ল ও ব্রাড ইভান্সরা চেষ্টা করলেও জয়ের সমীকরণ মেলাতে পারেননি। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রানে গুটিয়ে যায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh