Facebook Twitter Instagram YouTube

নতুন নৌপ্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ /
নতুন নৌপ্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান যৌথভাবে নবনিযুক্ত প্রধানকে এই ব্যাজ পরিয়ে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরানোর মধ্য দিয়ে নবনিযুক্ত নৌপ্রধানের পদমর্যাদা উন্নীতকরণ ও দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh