Facebook Twitter Instagram YouTube

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন নিহত


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ /
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানী দামেস্কের সংযোগকারী গুরুত্বপূর্ণ 'দের এজ-জোর–দামেস্ক' মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সংঘটিত এই দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে।

প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের আল-সুখনা এবং পালমিরা অঞ্চলের মধ্যবর্তী এলাকায় বাস দুটির মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিমান বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে হোমস সামরিক হাসপাতালে স্থানান্তর করছেন। এছাড়া সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত উদ্ধারকাজের সুবিধার্থে দুর্ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh