Facebook Twitter Instagram YouTube

উত্তরপ্রদেশে ৫ সন্তানের জননী স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ /
উত্তরপ্রদেশে ৫ সন্তানের জননী স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ তার স্ত্রী ৩৭ বছর বয়সী ফুলমতিকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন। এই দম্পতি প্রায় ২১ বছর আগে প্রেমের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের সংসারে পাঁচটি সন্তান রয়েছে।

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে, যখন ফুলমতির সঙ্গে ২৬ বছর বয়সী অবধেশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রায় দুই মাস আগে ফুলমতি অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরবর্তীতে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি বাড়িতে ফিরে আসলেও তাদের দাম্পত্য কলহ থামেনি।

প্রতিদিনের এই অশান্তি থেকে স্থায়ী মুক্তির উপায় হিসেবে বুদ্ধিরাম তার স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বুদ্ধিরাম নিজে উপস্থিত থেকে প্রচলিত রীতিতে স্ত্রীকে বিদায় জানান।

নিজের এই সিদ্ধান্তের বিষয়ে বুদ্ধিরাম বলেন, তিনি ২১ বছর আগে ফুলমতিকে বিয়ে করেছিলেন, কিন্তু এখন ফুলমতি আর তার সঙ্গে সংসার করতে আগ্রহী নন। তাই স্ত্রী যার সঙ্গে থাকতে চান, তার সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই আলোচনার পরেই ফুলমতি ও অবধেশের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh