
দেশের বর্তমান ভোটার সংখ্যা সম্পর্কে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন। কমিশন জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো বর্তমানে বিদ্যমান এই তালিকা অনুযায়ীই অনুষ্ঠিত হবে। তবে যদি তারিখ পরিবর্তনের কারণে নির্বাচন কমিশন কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করে, তবে এই তালিকার বাইরে নতুন কোনো তথ্য সম্পূরক তালিকা হিসেবে যুক্ত করা হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা প্রসঙ্গে সচিব জানান, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জন্য প্রণীত আচরণ বিধিমালা অনুমোদনের জন্য আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত নথিটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা-ও মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :