Facebook Twitter Instagram YouTube

আগস্ট মাসে বাড়ল জেট ফুয়েলের দাম


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ /
আগস্ট মাসে বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার জেট ফুয়েলের জন্য গুনতে হবে ১৫৯ টাকা ৫২ পয়সা।

এর আগে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা। রবিবার (৯ আগস্ট) এক বার্তার মাধ্যমে বিইআরসি এই নতুন মূল্যতালিকা সম্পর্কে তথ্য নিশ্চিত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin