
রাজধানীর বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর আসে। এই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :