
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনের আহ্বান করেছে। দলটির পক্ষ থেকে সোমবার (১৭ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এর আগে গত রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায়ও দলটির পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। সেই সম্মেলনে দেশের বর্তমান জ্বালানি সংকট ও এর থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছিল।
আপনার মতামত লিখুন :