
নরসিংদী জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মো: লিয়াকত হোসেন এটিএসআই পদে পদোন্নতি লাভ করায় আজ রবিবার (৪ জানুয়ারি) পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ সুপার বলেন এই পদোন্নতি তার নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধের স্বীকৃতি। তিনি এ দায়িত্ব নিয়ে জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও উদ্যমী ও নিবেদিতপ্রাণভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তার সাফল্য পুরো জেলা পুলিশের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলেও জানান পুলিশ সুপার মহোদয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :