Facebook Twitter Instagram YouTube

তিন সচিব পদে রদবদল, নতুন দায়িত্ব পেলেন যারা


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ / ০ Views
তিন সচিব পদে রদবদল, নতুন দায়িত্ব পেলেন যারা

শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে সরকারের তিনজন সচিবের পদে রদবদল আনা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাত্র ১১ দিন আগে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব পদে বদলি হওয়া রফিকুল আই মোহাম্মদকে আবারও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক এই কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ১০ আগস্ট তাকে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে বদলি করা হয়েছিল।

একই প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের সচিব পদেও পরিবর্তন আনা হয়েছিল। সেদিন চুক্তিভিত্তিতে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয় এবং একই দিনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin