Facebook Twitter Instagram YouTube

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: হুমায়ুন ও শামা ওবায়েদ


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ /
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: হুমায়ুন ও শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনরত দুই প্রতিমন্ত্রীর কাজের পরিধি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। রবিবার (২৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে এই দায়িত্ব বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত দায়িত্ব অনুযায়ী, নবনিযুক্ত হুমায়ুন কবির ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি মূলত দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করবেন। তারা উভয়েই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সৃজনশীল অর্থনীতি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন। এছাড়া এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির মতো ক্ষেত্রগুলোতেও তিনি পররাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে কাজ করবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin