Facebook Twitter Instagram YouTube

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ /
জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন প্রদানের আদেশ দেন।

২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এই চিফ হুইপকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর আগে ২৩ আগস্ট পুলিশ তাকে বনানী এলাকার একটি স্থান থেকে গ্রেপ্তার করে।

মামলার নথিপত্র থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই বিকেলে ভাটারা থানা এলাকার ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে সোহাগ মিয়া নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় মামলাটি দায়ের করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh