Facebook Twitter Instagram YouTube

ইতালির মেস্ত্রেতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ /
ইতালির মেস্ত্রেতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ

ইতালির মেস্ত্রে শহরে অবস্থানরত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে এসে তিনি নিজেই এই গুরুতর অভিযোগ তোলেন। লাইভে তিনি এই ঘটনার সাথে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবাসী কর্মীদের জড়িত থাকার কথা উল্লেখ করেন।

ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুক লাইভে বাঁধন বলেন, তিনি মেস্ত্রে শহরের একটি পার্কে তার ভাইয়ের পরিবারের সাথে ঘুরতে গিয়েছিলেন। সেখানে বেশ কয়েকজন বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। হামলাকারীরা তার শরীর লক্ষ্য করে পানি ও কোকা-কোলা ছুড়ে মারে, যার ফলে তিনি পুরোপুরি ভিজে যান। এ সময় তার সাথে তার ভাইয়ের ছোট শিশুটিও উপস্থিত ছিল।

এই অভিনেত্রী আরও জানান, হামলাকারীরা তার শরীরে হাত তুলেছে, তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছুড়ে ফেলে দিয়েছে এবং তার কানের পাশে আঘাত করেছে। হামলার সময় তারা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক বলে দাবি করে এবং তাকে জোরপূর্বক 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' স্লোগান দেওয়ার জন্য চাপ দেয়। একই সাথে তারা এই পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ও আপলোড করছিল বলেও জানান বাঁধন।

ভিডিওতে বাঁধন জুলাই আন্দোলনে নিজের সক্রিয় অংশগ্রহণের কথা গর্বের সাথে স্বীকার করেন। হামলাকারীরা তাকে 'জুলাই যোদ্ধা' বলে অভিহিত করলে তিনি বলেন, 'আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।'

আক্রমণকারীদের উদ্দেশ্যে আজমেরী হক বাঁধন বলেন, 'আমি বলবো— আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই।' তিনি আরও যোগ করেন, হামলাকারীরা হয়তো ভেবেছে এভাবে হেনস্তা করে পরবর্তীতে নিজেদের রাজনৈতিক অবস্থান আবারও সুগঠিত করতে পারবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh