Facebook Twitter Instagram YouTube

ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছে না বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ /
ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছে না বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রোহিঙ্গাবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়। এই কারণে বাংলাদেশ এই সম্মেলনে কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির আরও জানান, দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ভারতে যাবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy