Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ /
হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে অভিহিত করবে যুক্তরাষ্ট্র। ডালাসে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেওয়া বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলেও তিনি দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে যে যুদ্ধ এখন চলছে, আমরা এতে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম কমতে শুরু করবে। আমরা জিতব।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা বিজয়ী হতে যাচ্ছি। আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলা উচিত। এর বিনিময়ে আমারও কিছু পাওয়া উচিত।’

নিজের এই ঘোষণার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি—আমরা একে ‘ট্রাম্প প্রণালি’ বলব। আর আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এ ব্যাপারে অত্যন্ত আনন্দিত হবে।’

ইরান ‘ভেঙে পড়ছে’ দাবি করে ট্রাম্প বলেন, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করে আসছিল, কিন্তু এখন আর তারা সেই অবস্থানে নেই। তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এবং ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোরও হুঁশিয়ারি দেন।

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৫

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh