
রাজধানীর বাংলামোটর এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে শনিবার বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
prothomalo-bangla/2021-10/8db97aad-e266-470c-8fcf-cceb978ee1d6/7f5d1edb8552aedeb9fb0a48e86d8e3d_5996e94ebf1d6.jpg
আপনার মতামত লিখুন :