Facebook Twitter Instagram YouTube

ঢাকা মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ /
ঢাকা মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে তিনি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো ঢামেক ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া, তিনি কলেজ ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বলেও জানা গেছে।