Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল: ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ /
রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল: ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের এই ফলাফলে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে বইছে আনন্দ-উচ্ছ্বাস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফল ঘোষণার পরপরই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে নিজেদের উল্লাস প্রকাশ করেন। শহরের বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে এক উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল থেকে উঠে আসা মির্জা ফখরুলের দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়াকে স্থানীয়রা নিজেদের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন।

দীর্ঘ ৩৫ বছর পর ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৯১ সালের পর এই প্রথম দেশের সর্বোচ্চ পদের জন্য প্রার্থীরা সরাসরি ভোটের লড়াইয়ে অবতীর্ণ হলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh