Facebook Twitter Instagram YouTube

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ /
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কী ধরনের শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দলের একজন সংসদ সদস্যকে শোকজ করার এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়েছে। এর আগে ফখর উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। নির্বাচনে তিনি ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছিলেন ৬৫ হাজার ৫৯১ ভোট। অর্থাৎ, ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন ফখর উদ্দিন বাচ্চু।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin