
টানা ভারী বর্ষণ ও এর ফলে সৃষ্ট বন্যা এবং পাহাড়ধসে কক্সবাজারে গত সাত দিনে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এই প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন অঞ্চলের লাখো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই রোববার থেকে ১০ জুলাই শুক্রবার পর্যন্ত এই ছয় দিনে পানিতে ডুবে ও পাহাড়ধসে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু ছাড়াও রোহিঙ্গা শরণার্থীরা রয়েছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :