Facebook Twitter Instagram YouTube

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ জন


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ /
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৮ জন রোগী।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন পুরুষ এবং ২৫ জন নারী রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮ জনে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor