Facebook Twitter Instagram YouTube

সোনারগাঁও ইউনিভার্সিটিতে আর্কিটেকচার বিভাগের ফাইনাল ইয়ার থিসিস জুরি সম্পন্ন


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ /
সোনারগাঁও ইউনিভার্সিটিতে আর্কিটেকচার বিভাগের ফাইনাল ইয়ার থিসিস জুরি সম্পন্ন

সোনারগাঁও ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘ফাইনাল ইয়ার থিসিস জুরি, স্প্রিং ২০২৬’। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে একজন পেশাদার স্থপতি হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এই সেশনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ। এছাড়াও ব্যবসা অনুষদের ডিন প্রফেসর মোঃ আল আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগে (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), আর্কিটেকচার বিভাগের প্রধান আকমল হাকিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। পুরো অনুষ্ঠানটির সমন্বয় করেন আর্কিটেকচার বিভাগের প্রধান আকমল হাকিম এবং প্রভাষক নিলুফার ইয়াসমিন নীলা।

শিক্ষার্থীদের চূড়ান্ত থিসিস প্রজেক্ট মূল্যায়নের জন্য দেশের বরেণ্য ও শীর্ষস্থানীয় স্থপতিদের নিয়ে একটি জুরি প্যানেল গঠন করা হয়েছিল। এই প্যানেলে ছিলেন বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইউআইটিএস-এর সাবেক উপাচার্য ড. কাজি আজিজুল মওলা, স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন ও স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নাকি, বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ও প্রধান ড. এস. এম. নাজমুল ইমাম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া, ইনস্টিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশ (IAB)-এর কোষাধ্যক্ষ চৌধুরী সাইদুজ্জামান এবং নকশাবিদ আর্কিটেক্টসের প্রধান স্থপতি ও প্রতিষ্ঠাতা বায়েজিদ মাহবুব খন্দকার।

জুরি সেশনে শিক্ষার্থীরা সংস্কৃতি, টেকসই উন্নয়ন, পারিপার্শ্বিকতা এবং মানব অভিজ্ঞতার প্রেক্ষাপটে তাদের সৃজনশীল ধারণা ও স্থাপত্য সমাধান উপস্থাপন করেন। বিচারক সদস্যরা শিক্ষার্থীদের ড্রয়িং, স্কেল মডেল এবং থ্রিডি (3D) প্রেজেন্টেশনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রতিটি প্রজেক্টের ওপর গঠনমূলক মূল্যায়ন ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের ভিতকে আরও মজবুত করবে।

নাজমুল ইমাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া, ইনস্টিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশ (IAB)-এর ২৬তম কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ চৌধুরী সাইদুজ্জামান এবং নকশাবিদ আর্কিটেক্টসের প্রধান স্থপতি ও প্রতিষ্ঠাতা বায়েজিদ মাহবুব খন্দকার।জুরি সেশনে শিক্ষার্থীরা সংস্কৃতি, ট

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy