
দখলকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের পরিসর আরও বিস্তৃত ও ব্যাপক করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড এবং ইসরাইলি সামরিক বাহিনীর দফায় দফায় চালানো হামলার প্রেক্ষাপটে তিনি এই কঠোর অবস্থানের কথা জানালেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন যে, ইসরাইলি সামরিক বাহিনীকে ফিলিস্তিনি গ্রামগুলোতে সরাসরি প্রবেশ করে চিরুনি তল্লাশি চালানো, অস্ত্র বাজেয়াপ্ত করা এবং লোকজনকে গ্রেফতার করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে বিদ্যমান সন্ত্রাসী আস্তানা ও শক্তঘাঁটিগুলোর বিরুদ্ধে আরও বড় এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ইসরাইল সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
আপনার মতামত লিখুন :