Facebook Twitter Instagram YouTube

তিন বছরে বদলে যাবে দক্ষিণ গফরগাঁও, জানালেন এমপি বাচ্চু


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ /
তিন বছরে বদলে যাবে দক্ষিণ গফরগাঁও, জানালেন এমপি বাচ্চু

শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও শিল্পায়নের সমন্বিত উন্নয়নের মাধ্যমে দক্ষিণ গফরগাঁওকে একটি আধুনিক ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জোর দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা ফোরাম’ আয়োজিত ‘দক্ষিণ গফরগাঁও এর উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, দক্ষিণ গফরগাঁও নতুন উপজেলা হিসেবে বাস্তবায়নের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে এবং গত পাঁচ মাসেই সেখানে অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আগামী তিন বছরের মধ্যেই এই অবহেলিত অঞ্চলের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে। তিনি জানান, বর্তমানে পৌরসভায় ৩২ কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং আরও ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষিণ গফরগাঁওয়ের জন্য পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করে পিডি নিয়োগ করা হয়েছে।

সভায় উপস্থিত বক্তারা উপজেলা সদরের জন্য নির্ধারিত স্থানের প্রশংসা করেন এবং অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি রোধ ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান এবং সঞ্চালনায় ছিলেন একুশে টেলিভিশনের বার্তা প্রযোজক আনোয়ারুল কাইয়ুম কাজল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিজিএপিএমইএ-এর সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন মতি, মাউশির সাবেক পরিচালক প্রফেসর ড. সিরাজুল হক, ঢাকা সিএমএম মোস্তাফিজুর রহমান সোহেল এবং বিএসআরএফ সভাপতি মাসউদুল হকসহ অনেকে।

বক্তারা বলেন, দক্ষিণ গফরগাঁও নতুন উপজেলা হিসেবে বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে এবং গত পাঁচ মাসেই এলাকায় অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে।সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আগামী তিন বছরের মধ্যেই অবহেলিত গফর

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy