Facebook Twitter Instagram YouTube

মদিনা ও পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ / ০
মদিনা ও পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সৌদির দিকে ধেয়ে আসা পাঁচটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। এই ড্রোনগুলোর মধ্যে একটি পবিত্র নগরী মদিনা অঞ্চলকে লক্ষ্য করে আসছিল। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একাধিক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

আল-মালকি তার প্রথম পোস্টে জানান, সৌদির দিকে উৎক্ষেপণ করা চারটি ড্রোন আটকে ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন যে, এই ড্রোনগুলো সৌদির পূর্বাঞ্চল এবং মদিনায় ভূপাতিত করা হয়।

তবে, এই ড্রোন হামলার পেছনে কারা ছিল, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানাননি জোটের মুখপাত্র। তিনি কেবল নিশ্চিত করেছেন যে, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়েছে, যা মোট ড্রোনের সংখ্যা পাঁচে দাঁড়ায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin