
শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার বাতাসের মান ১৫৫, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এই মানের ভিত্তিতে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকা বর্তমানে ৯ নম্বর অবস্থানে রয়েছে।
একই সময়ে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৭২ স্কোর নিয়ে লাহোরের বাতাস বর্তমানে ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে। এছাড়া ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি, ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের মুম্বাই এবং একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হানোই।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, তা সম্পর্কে মানুষকে তথ্য দেয়। একই সঙ্গে এটি কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তাও নির্দেশ করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মান ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে বাতাস ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আপনার মতামত লিখুন :