
নতুন বছর শুরু হওয়ার পর ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটিতে সামরিক অভিযান চালানোর বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাকে তিনি অর্থহীন হিসেবে অভিহিত করেছেন এবং অভিযোগ করেছেন যে, ইরানি আলোচকরা কেবল সময় নষ্ট করছেন।
রোববার ফক্স নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর থেকে ইরান আগের তুলনায় অনেক বেশি আগ্রাসী হয়ে উঠেছে। তিনি ইরানি কর্মকর্তাদের পেশাদার কথার কারিগর হিসেবে বর্ণনা করে বলেন, তারা কেবল কথা বলে সময় পার করছে, কিন্তু তাদের কথার কোনো বাস্তব মূল্য নেই।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন, যখন হরমুজ প্রণালি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ কার্যকর রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার আশঙ্কাও প্রকাশ করেন।
মার্কিন নৌ অবরোধ চ্যালেঞ্জ করার চেষ্টা করলে ইরানের নৌবাহিনীর পরিণতির বিষয়ে ট্রাম্প কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, আমি আশা করি তারা এমনটা করার চেষ্টা করবে। তাহলে তাদের নৌবাহিনীর সদস্যরাও সমুদ্রের তলদেশে যাবে, যেমনটা তাদের বাকিদের হয়েছে।
এদিকে, ইরানের বিভিন্ন শহরে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবরের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প আন্দোলনকারীদের উদ্দেশে সরাসরি বার্তা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :