Facebook Twitter Instagram YouTube

বিশ্ববাজারে তেলের দাম কমলেও যুদ্ধের উত্তেজনায় উদ্বেগ অব্যাহত


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ / ০
বিশ্ববাজারে তেলের দাম কমলেও যুদ্ধের উত্তেজনায় উদ্বেগ অব্যাহত

বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এর আগের সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ হ্রাস পায়। তবে এই দরপতন সত্ত্বেও তেলের বাজারে বড় ধরনের পতন ঠেকেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের কারণে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ কাটছে না।

এদিকে সোমবার এশিয়ার শেয়ারবাজারগুলো ছিল নিম্নমুখী। প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ৪ শতাংশ দরপতন হয়েছে। একই চিত্র দেখা গেছে চীন, হংকং ও অস্ট্রেলিয়ার বাজারেও। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়েছিল। বিশেষ করে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর সূচক নাসডাক এক সপ্তাহে ১০ শতাংশ কমেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor