Facebook Twitter Instagram YouTube

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ /
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে

ঢাকা মহানগরীতে বসবাসকারীদের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য প্রায় প্রতিদিনই বিভিন্ন মার্কেটে যেতে হয়। তবে রাজধানীর প্রতিটি এলাকার জন্য সাপ্তাহিক ছুটির দিন ভিন্ন ভিন্ন। তাই বাসা থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার দোকানপাট ও শপিং সেন্টার খোলা আছে কি না, তা জেনে নেওয়া জরুরি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকবে, তার তালিকা নিচে দেওয়া হলো।

আজ যে সকল মার্কেট বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

এদিন যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে সেগুলো হলো বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ–পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।

এছাড়া শুক্রবার রাজধানীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে সামরিক জাদুঘর এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বন্ধ থাকবে। বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘরটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকলেও বৃহস্পতি ও শুক্রবার এটি সাপ্তাহিক বন্ধ থাকে। একইভাবে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরটিও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনি থেকে বুধবার পর্যন্ত এই জাদুঘরটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh